মালদা

মুখ্যমন্ত্রীর যাত্রা সফরের মধ্যে সিপিএম এর আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল মালদা শহর

মুখ্যমন্ত্রীর যাত্রা সফরের মধ্যে মালদা শহরে ৩৪ নম্বর জাতীয় সড়কের রথবাড়ী এলাকায় সিপিএম এর আইন অমান্য। এই রথবাড়ী এলাকাতেই মালদা কলেজ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তার মধ্যে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ।

        মালদা জেলা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের আহ্বানে আইন অমান্য ও জেল ভরো আন্দোলন কর্মসূচীর জন্য জমায়েত হন মালদা শহরে রথবাড়ী এলাকায়। সমকাজে - সমবেতন, মাসে নুন্যতম ১৮ হাজার টাকা মজুরী, সর্বজনীন রেশন ব্যবস্থা, মূল্যবৃদ্ধি রোধ, বেকারীর বিরুদ্ধে, শিল্পায়নের দাবীতে, রাষ্ট্রায়ত্ব সংস্থা বন্ধ করার বিরুদ্ধে, প্রকল্প শ্রমিকদের কর্মীর মর্যাদা, এফ.আর.ডি.আই.বিল রোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ ১৪ দফা দাবীতে আজ এই কর্মসূচীতে ডাক দেন তারা। আন্দোলনকারী এক সদস্য জানান, তারা যেদিন আন্দোলনের কর্মসূচী করলেন সেই দিনে মুখ্যমন্ত্রী এই জেলা সফর কর্মসূচী করলেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন এর সদস্যদের দেখা করতে ডাকা হলে তারা প্রশাসনের সাথে দেখা করতে যান। সেখানে তাদের বলা হয় আন্দোলনের সময়সীমা পরিবর্তন করার কথা। কিন্তু তারা প্রশাসনকে জানান, আমরা আমাদের সময়সীমা পরিবর্তন করবো না। কারন মুখ্যমন্ত্রীর জেলা সফরের ফলে বেশীর ভাগ গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। যার ফলে দূর দুরান্ত থেকে আসা মানুষদের যাতায়াতের অসুবিধা হবে। এরপর কর্মসূচী চলাকালীন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বহু পুলিশ মতায়ন করা হয় ঘটনাস্থলে।                      

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/PLBjXZbSIGU